ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬’র ফাইনালে বাংলাদেশ
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা দিল বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ মঙ্গলবার নেপালের আনফা কমপ্লেক্সে ভারতকে ৩-১ গোলে হারায় লাল সবুজের নারীরা।
অনূর্ধ্ব-১৬ নারী সাফ অভিযানে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। নেপালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল জয়িতারা। এবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট পেল বাংলাদেশের নারী দল।
নেপাল ও ভারতের মধ্যকার জয়ী দল ১০ মার্চ বাংলাদেশের সঙ্গী হবে ফাইনালে। আর ড্র হলে অন্য হিসাব হবে।
আরও পড়ুনঃ “স্বাস্থ্যসেবার মান বাড়াতে অনেক কিছুই চিন্তা করেন প্রধানমন্ত্রী”






হঠাৎ বন্ধ ফেসবুক-ম্যাসেঞ্জার-ইন্সটাগ্রাম - Tathya Sangjog
March 5, 2024[…] […]